অ্যান্ড্রয়েডেও উপর-নিচ করা যাবে ক্রোমের অ্যাড্রেস বার
আইওএসের পর এবার অ্যান্ড্রয়েডেও ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারের লোকেশন পরিবর্তনের সুযোগ আসছে। ইতিমধ্যে ক্রোমের কানারি সংস্করণে এই পরিবর্তন আনা হয়েছে। খবর ৯টু৫গুগল।
নতুন এই সুবিধার ফলে এখন ব্যবহারকারীরা চাইলে অ্যাড্রেস বারকে ডিসপ্লের নিচের দিকে কিংবা উপরের দিকে সেট করতে পারবেন। ফলে এক হাতে ফোনটি ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী স্বাচ্ছন্দ্যে ব্রাউজারটি ব্যবহার করা যাবে।
অ্যাড্রেস বারে লং প্রেস করলে ব্যবহারকারীর সামনে দুটি অপশন আসবে। একটি হলো লিংক কপি করা এবং অন্যটি অ্যাড্রেস বারের অবস্থান পরিবর্তন। সেখানে উপরে কিংবা নিচে দুটি অপশন থেকে একটি সিলেক্ট করতে পারবেন ব্যবহারকারীরা।
ডিবিটেক/বিএমটি







